রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের লিসবনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ সভা আয়োজন করেন ‘বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার অফ পর্তুগাল’। ১৩ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৯ ঘটিকায় ফুড গার্ডেন রেস্টুরেন্ট প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠানটি করা হয়।
তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং রাজিব আল মামুনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন অ্যডভোকেট জাকির হামিদী। এরপর উপস্থিতিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন মো: এনামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সালাউদ্দিন আহমেদ, ইউসুফ তালুকদার, লাভলু মিয়া, জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রহিম, হাসিবুর রহমান আশরাফ প্রমুখ।বক্তাগণ এ সময় ফাহাদ হত্যার পর সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। সেই সাথে সকল অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তিরদাবী জানায় যেন ভবিষ্যতে এই ধরনের কোন হত্যাকান্ড না ঘটে। পড়ালেখার সুন্দর পরিবেশ গঠনের জন্য শুধু ছাত্র রাজনীতি না সাথে শিক্ষকদের রাজনীতি বন্ধ করার আহবান জানান।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, জিল্লুর রহমান জয় হাওলাদার ও আমিরুল হক মেম্বার প্রমুখ।