রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি:
পর্তুগালের অভিবাসীদের সন্তান জন্মসূত্রে নাগরিকত্বের জন্য পর্তুগীজ সংসদে নতুন আইন পাস করেছে পর্তুগাল সরকার। ২৩ জুলাই, ২০২০ বৃহস্পতিবার দেশটির জাতীয় সংসদে জাতীয়তা আইন সংশোধনী অনুমোদন ১৪৪-৮২ ইলেকট্রনিক ভোটের মাধ্যমে অভিবাসীর জন্য এই সুযোগ উন্মোচিত হল। ১৯৮১ সালে করা জাতীয়তা আইনটি সবশেষ ২০১৮ সালে সংশোধন করা হয়েছিল। নতুন বর্তমান আইনে পর্তুগালে অভিবাসীর সন্তান জন্মসূত্রে নাগরিকত্ব পাবে।
তবে এই ক্ষেত্রে তার মা কিংবা বাবা যেকোন একজনকে অবশ্যই বৈধভাবে কমপক্ষে পর্তুগালে এক বছর সময় ধরে বসবাস করেন এমন হতে হবে। সংসদে পাশ হওয়া শিশুদের নাগরিকত্বের নতুন আইনটি পর্তুগালের ক্ষমতাসীন রাজনৈতিক দল পিএস, বিই, পিসিপি, প্যান, পিইভি এবং নন-নিবন্ধিত ডেপুটি জোয়াকিন কাটার মোড়িরার এবং ক্রিস্টিনা রডরিগ্রস সহ ১৪৪ ভোটে আইনটি পাস করে। তবে সংসদের প্রধান বিরোধী দল পিএসডি সহ সিডিএস, লিবারেল ইনিশিয়েটিভ এবং চেগার পাটির সাংসদরা এর বিপরীতে ভোট দিয়েছিলেন।

তবে সংসদের আইএল দলের এক মাএ সংসদ সদস্য ভোট বর্জন করেন। যেহেতু এটি একটি মৌলিক আইন, তাই আইনটি পাশ হওয়া জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিলো। আইনটি পাশ হওয়া পুর্তগিজ কমিউনিস্ট পার্টি (পিসিপি) এবং পিপলস-অ্যানিম্যালস-নেচার পার্টি (প্যান) সংসদ সদস্যগণ উচ্ছাস প্রকাশ করেন। গতবছর সংসদে পিসিপি এবং প্যান বিলটি সংসদে তোলেন এবং তাদের দাবি ছিল, পর্তুগালে জন্ম নেওয়া যেকোন শিশু জন্মসূত্রে নাগরিকত্ব পাবে যদিও শিশুর পিতা মাতা অবৈধ অভিবাসী হয় । কিন্তু তাদের এই প্রস্তাবনায় বাধ সাধে ক্ষমতাসীন দলের অনেক সদস্যরা। গত এক বছর থেকে অনেক বিচার বিশ্লেষণ এবং সংশোধন পরিমার্জন করে বৃহস্পতিবার অবশেষে আইনটি পাশ হয়।
