ফারুক আহাম্মেদ মোল্লা: ২১ আগস্ট বুধবার ২০১৯ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে মেশকান রেস্টুরেন্টের একটি হল রুমে আ:লীগের উদ্যোগে রক্তাক্ত ২১ আগস্টের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ শাহাদাত হোসেন তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডে আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জনাব ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর হুমায়ন, জনাব এম এইচ হোসাইন মন্টু ও জনাব আনোয়ার সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ও দোয়া পাঠ করা হয়।
বক্তারা শুরুতেই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও দু লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক জনাব মুরাদ খান, প্রধান উপদেষ্টা জনাব ইসমাইল হোসেন, উপদেষ্টা জনাব এম জামাল হোসেন, সহ-সভাপতি জনাব নাছিম খান অভি, সহ-সভাপতি জনাব আছিয়ান মেনন, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব ইকরামুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক জসিম মৃধা, প্রচার সম্পাদক কামাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোমান আব্দুস সালাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান সহ সকল আসামীকে দ্রুত বিচার করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতার মদদে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। সেই নৃশংসতম গ্রেনেড হামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমান সহ ২৪ জন নিহত হন এবং আহত হন ৫ শতাধিক।