প্রবাস মেলা ডেস্ক: নেটফ্লিক্সে অভিনেত্রী আজমেরি হক বাঁধন অভিনীত বলিউড সিনেমা ‘খুফিয়া’র টিজার প্রকাশিত হয়েছে ২৯ আগস্ট ২০২২, সোমবার । বিশাল ভরদ্বাজ পরিচালিত এ ডার্ক থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
গত বছরই সিনেমাটির শুটিং শেষ করেছেন এ তারকা। নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশিত টিজারে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা গেল বাঁধনের ফার্স্টলুকও। ৪৭ সেকেন্ডের এই টিজার রহস্যঘেরা এক গল্পের আভাস দিয়ে গেছে। থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি।
জানা গেছে, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিতি হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রীর প্রয়োজন ছিল পরিচালকের। তাই পরিচালকের প্রয়োজনে এতে বাঁধনকে নেয়া হয়।
‘খুফিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমে বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা। কিন্তু চিত্রনাট্যে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি- এমন অভিযোগে তারা দুজনেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান। রে বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করার প্রস্তাবটি লুফে নেন বাঁধন।