প্রেস বিজ্ঞপ্তি: ২২ মে ২০২৪ নূরজাহান মুরশিদের ৯৯তম জন্মবার্ষিকী। ২২ মে ২০২৪, বুধবার, সকাল ১০.৩০ মিনিটে ঢাকাস্থ বাংলা একাডেমি’র কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাঙালি মুসলিম নারীর উথ্যান- পর্বের এই অগ্রপথিকের জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও সময়ের ওপর আলোকপাত করবেন পশ্চিমবঙ্গের দুই আঞ্চলিক ইতিহাসবিদ।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন মুর্শিদাবাদের বিশিষ্ট ইতিহাস গবেষক হাসিবুর রহমান। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন মুর্শিদাবাদ ইতিহাস চর্চাকেন্দ্রের সহ-সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন উত্তরসূরীর মহাসচিব শারমীন মুরশিদ। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য উত্তরসূরীর মহাসচিব শারমীন মুরশিদ অনুরোধ জানিয়েছেন