রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের সভাপতি, লিসবন কমিউনিটি ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী হুমায়ুন কবির জাহাঙ্গীরের পিতা নুরুল হক ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার বাংলাদেশে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মরহুমের মৃত্যুতে ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার পর্তুগালের টেস্ট অব লিসবন রেষ্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের অনুষ্ঠানের শুরুতে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠন এর প্রধান উপদেষ্টা রানা তাছলিম উদ্দীন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সোহেব মিয়া, মাহবুব আলম, বাচ্চু মিয়া, এ কে রাকিব, মুকিতুর রহমান সেলিম, রাসেল আহমমেদ, মিজানুর রহমান মোল্ল্যা, নাঈম মোহাম্মদ শহীদউল্যা, জামাল ফকির, ইমরান হোসেন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, ওয়াহিদুল ইসলাম পারভেজ, রাজু আহমমেদ পারভেজ, উজ্জ্বল প্রমুখ।
মরহুম নুরুল হকের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবু সাঈদ।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিদ্দিকুর রহমান, সহ সভাপতি মাঈন উদ্দীন, তোবারক হোসেন তপু, এমরান হোসেন ভুঁইয়া, আব্দুল কাদের বাপ্পী, রাজিব আল মোহন, টিটু, ফুয়াদ হাসান, জিকু, জসীম উদ্দীন, বিসমিললাহ মিয়া, হাসান, শিশির, আব্দুল আজিজ, জাহিদ ভুঁইয়া, সেলি, মহি উদ্দিন, জিল্লু, রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ অসংখ্য ধর্মপ্রাণ মুসাল্লি ও মরহুমের শুভাকাংখীগণ।