হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৬ মার্চ ২০২০, শুক্রবার নিউইয়র্কে ‘শ্রেষ্ঠ সন্তান – The Supreme’ মিউজিক ভিডিও’র গ্লোবাল রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ এর লেখা গান ‘শ্রেষ্ঠ সন্তান – The Supreme’ মিউজিক ভিডিও’র গ্লোবাল রিলিজ অনুষ্ঠান জুইশ সেন্টার, ৩৭-০৬, ৭৭স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক এ সন্ধ্যা ৬টার সময় অনুষ্ঠিত হয়েছে।
‘শ্রেষ্ঠ সন্তান – The Supreme’ মিউজিক ভিডিওর গ্লোবাল রিলিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরুন নবী।