হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র সফররত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর হাতে প্রবাস মেলা।
১৪ জুন শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় পত্রিকার নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বিশিষ্ট এই শিক্ষাবিদের হাতে পত্রিকা তুলে দেন।
সুনামধন্য শিক্ষক, দক্ষ প্রশাসক অধ্যাপক ড. মীজানুর রহমান এসময় প্রবাসীদের অন্যতম মুখপত্র হিসেবে ভূমিকা রাখায় এর কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং পত্রিকার সাফল্য কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সাংবাদিক ও লেখক মো: নাসির, লেখক ও গবেষক ড. জিনাত নবী, যুক্তরাষ্ট্রের মূলধারার সিটি কাউন্সিল, লেখক ও গবেষক ড. নরান নবী, সাংবাদিক ও লেখক হেলাল মাহমুদ, সাংবাদিক, লেখক ও অধ্যাপক সুদিপ্ত দেব, সাংবাদিক ও লেখক আবু সাঈদ রতন এবং লেখক ও অধ্যাপক হোসাইন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।