হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদ (৬৮) গত ৫ এপ্তেত, ২০২০ রবিবার নিউইয়র্ক সময় ভোর ৪:৩০ মিনিটে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। তিনি অসুস্থ হয়ে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৫ ভাই ও ৫ বোন সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ভাই-বোনদের মধ্যে কামাল আহমেদ সবার বড়। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী। সিলেট বিয়ানী বাজার উপজেলার বাউর বাগ গ্রামের কৃতিসন্তান নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যায় তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় পরিচিতমুখ কামাল আহমেদ। দীর্ঘ ত্রিশ বছর ধরে নিঃস্বার্থ ভাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখে প্রবাসীদের কাছে হয়ে উঠেছেন ‘কামাল ভাই’। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ত থেকে প্রবাসীদের দাবি আদায় সহ সবসময় তাদের পাশে থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাঙালী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুম কামাল আহমদের মূত্যতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরান নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুল করিম, শিশু সাহিত্যিক হাসানুর রহমান, ভূতত্ত্ববিদ গিয়াস উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন,
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ড. প্রদিপ কর, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোহম্মদ আলী সিদিদকী, এ্যডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, শরীফ কামরুল আলম হীর, এমএ করিম জাহাংগীর, সাংবাদিক মো: নাসির, সাংবাদিক হেলাল মাহমুদ, আসাফ মাসুক, অধ্যাপক মমতাজ শাহানাজ, মিজবাহ আহমেদ, ফরিদ আলম, নুরুননাহার মেরী, ওসমান গনি, সুহাস বডুয়া, ফিরোজ আহমেদ কল্লোল, ফিরোজ মাহমুদ, মনজুর চৌধুরী কায়কোবাদ খান, রুমানা আক্তার, আতাউর রহমান তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মিজানুর রহমান চেীধুরী, খুরশিদ আনোয়ার বাবলু, নজমুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান সাইদ, ইলিয়ার রহমান, শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চেীধুরী, রুমানা আক্তার, শহিদুল ইসলাম, আতাউর রহমান কামাল, নাদের মাষ্টার, খাবি চেীধুরী, জাহাংগীর কবির, দেওয়ান আশরাফ, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার, নাহিদা পারভিন, শেখ জামাল আহমেদ, সেবুল মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, মাহমুদ, ফরিদ উদ্দিন, খন্দকান জাহিদুল ইসলাম, জালাল উদ্দিন জলিল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন,দেলওয়ার, শরীফ জাহাংগীর আলম, হাসান জিলানী, এবিএম মিজানুল হাসান, আতাউর তালুকদার, আলমগীর, সাজ, মাইনুদ্দিন, ড. সুলতান মাহমুদ, ড. মকবুল হোসেন তালুকদার, মো: আলমগীর, জাকির হোসেন, জামাল মিয়া, মিজান চৌধুরী, জিয়া সহ নিউইয়র্কের রাজনীতিক, সমাজসেবক, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ