হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: গত রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল তিনটায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নিজস্ব অফিসের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের একমাত্র নিজস্ব কার্যালয় হওয়ায় প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, এক্সিকিউটিভ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা অংশ নেন। ক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ক্লাবের সকল আসবাব সৌজন্য হিসেবে প্রদান করায় স্টার ফার্নিচারের কর্ণধার এলিয়েন রকীকে ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের অফিস অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, জেবিবিএ সভাপতি ও মূলধারার রাজনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, এটিএন বাংলা টিভি নিউইয়র্কের স্বত্বাধিকারী ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, লিগ্যাল কনসালট্যান্ট এন মজুমদার এলএলএম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও প্রধান উপদেষ্টা মাহমুদ খান তাসের, অন্যতম প্রতিষ্ঠাতা সিহাব উদ্দিন কিসলু, অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সহ-সভাপতি এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কবি এবিএম সালেহ উদ্দিন, কমিউনিটি নেতা কিউ জামান, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, স্টার ফার্নিচারের সিইও আলিয়ান রকি, বাংলাদেশি-আমেরিকান লায়ন ক্লাবের প্রেসিডেন্ট জেএফএম রাসেল, শাহ জে চৌধুরী, ফখরুল ইসলাম দেলওয়ার, ইসলাম মামুন, হাসান জিলানী, নিউইয়র্ক-বাংলাদেশ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক রশিদ আহমেদ, সদস্য জামিল আনসারী, এমদাদ চৌধুরী দীপু, রওশান হক শাহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহাথীর খান ফারুকী, প্রচার ও অফিস সেক্রেটারি সাপ্তাহিক যুগান্তরের সম্পাদক মুস্তাফিজুর রহমান, সদস্য আফরোজা ইসলাম, লেখক-সাহিত্যিক মোজাম্মেল হক, কলামিস্ট মনিজা রহমান, সদস্য আবু সায়েম, সানজিদা রহমান, রুপা খানম, তামান্না মৌ, রাশিদা আক্তার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক এম সাঈদ, সাপ্তাহিক ঠিকানার প্রতিনিধি পাবেল রহমান, সাংবাদিক বেলাল আহমেদ ও তোফাজ্জল লিটল এবং জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমতুল্লাহ ভূঁইয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের দুপুরের ভোজে আপ্যায়ন করা হয়।