হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সম্মিলিত উদ্যোগে নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো বাংলা বর্ষবরণ উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার। মঙ্গলবারের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। মঙ্গল শোভাযাত্রা জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এই বর্ষবরণ উৎসব ও মঙ্গল শোভাযাত্রার আয়োজক সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ, নিউইয়র্ক। এই পরিষদের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদউল্লাহ এবং সদস্য সচিব মুজাহিদ আনসারি।
বর্ষবরণ অনুষ্ঠানের সূচিতে থাকবে বেলা ১টা থেকে পান্তা-ইলিশ ও মিষ্টিমুখ। দেড়টায় আনুষ্ঠানিক উদ্বোধন, দুপুর ২টা থেকে সাংস্কৃতিক পরিবেশনা এবং বিকেল ৫টায় মঙ্গল শোভাযাত্রার সূচনা।
বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদে আরও আছেন উপদেষ্টা হিসেবে বেলাল বেগ, রথীন্দ্রনাথ রায়, মুহাম্মদ ফজলুর রহমন, সউদ চৌধুরী, খোরশেদুল ইসলাম, গোলাম মোস্তফা খান মিরাজ, সুব্রত বিশ্বাস, জীবন চৌধুরী ও মাহবুবুর রহমান। যুগ্ম আহ্বায়ক শামসুল আলম বকুল, সাগর লোহানী ও কাজল মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সনজীবন কুমার, গোপাল সান্যাল ও শাহরিয়ার সালাম। এছাড়াও রয়েছেন ৬৫ জন সদস্য।