হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “যশোর সোসাইটি অব আমেরিকা”-র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫–২০২৬ এর অভিষেক অনুষ্ঠান। ১১ অক্টোবর, শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী যশোরবাসী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন বিশিষ্ট অ্যাটর্নি মঈন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, ক্যাপ্টেন আব্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমানসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত সব সদস্যকে পরিচিত করানো হয় এবং আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন পুলিশ অফিসার সরদার আল মামুন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসকে মিজানুর রহমান, মাহবুবুর রহমান, আবুল হাশেম, মেহেরুন্নেসা মুল্লিক মেরি, মজহারুল ইসলাম অনিক ও মেহেদী আল-মামুন।
এছাড়া বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রিফাত হোসেন, শাকিউল ইসলাম কনক, ইসানুর রহমান, মাহমুদুল কবির, জিয়াউর রহমান, তিফুর রহমান তুরাগ, এসএম গোলাম ফারুক, সোনিয়া পারভিন মুল্লিক, সাদিয়া মোহনা, মো. আমিনুল ইসলাম গনি, শরিফুল ইসলাম, শায়লা সুমিন হাসু, শাহিন সরদার, মারিয়া মৌ মৌসুমি, শাহিদুল ইসলামসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যশোরবাসীর সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে এ সংগঠন কাজ করছে। “যশোর সোসাইটি অব আমেরিকা ইনক” শুধু একটি সামাজিক সংগঠন নয়—এটি প্রবাসে যশোরের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। নতুন কমিটি প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, যশোর সোসাইটি অব আমেরিকা ইনক দীর্ঘদিন ধরে প্রবাসে যশোর জেলার মানুষদের একত্রিত করে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।