হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ’র উদ্যোগে গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার বিকেল ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এবং সমাজসেবায় নিরলসভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ’র আহ্বায়ক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক ফখরুল আলম।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব শামসুউদ্দীন আহমেদ শামীম এবং বিশিষ্ট সমাজসেবক আহসান হারির।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও লেখক হাসান ফেরদৌস, কমিউনিটি লিডার কাজী আশরাফ হোসেন নয়ন, সমাজসেবক ও দানবীর ইসলাম সরকার, রাজনীতিবিদ আব্দুস সবুর, ব্রাহ্মণপাড়া বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, হেডমাস্টার শাহ আলম, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সমাজসেবক আজহারুল হক মিলন, মিসেস হাসান ফেরদৌস, কাজী শাখাওয়াত হোসেন আজম, প্রবাস পত্রিকার সম্পাদক মো. সাঈদ, অধ্যাপক মনির হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুছ সরকার, সমাজসেবক সোহরাব খান চৌধুরী, এ. সিদ্দিক পাটোয়ারী, মিয়া মোহাম্মদ দুলাল, গাজী গোলাম আজম বাদল, নাদির সরকার, আবুল হাসেম, হালিম মুন্সী, আব্দুল লতিফ, হাবিব খান চৌধুরী, ফারহানা রুমা, এমরান সরকার, কেনু খান এবং সামান্তা সবুর প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মভূমি’র সম্পাদক রতন তালুকদার, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ইন্ডিপেনডেন্স টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি মো. সুলাইমান, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শাখাওয়াত হোসেন সেলিম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ফিরোজ, সমাজসেবক শামসুন্নাহার মনু, ফেরদৌস খান চৌধুরী, ফরহাদ তালুকদার ও মোহাম্মদ বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, মোশারফ হোসেন খান চৌধুরী প্রবাসে থেকেও মাতৃভূমির শিক্ষা ও সমাজ উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই অবদান প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গৌরবের বিষয়।
ফখরুল আলম বলেন, “বাংলাদেশে শিক্ষা বিস্তারে অনন্য অবদান ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ হিসেবে মোশারফ হোসেন খান চৌধুরীকে আমরা আজ সম্মানিত করেছি। এই সংবর্ধনা কেবল একজন ব্যক্তির সম্মান নয়, বরং প্রবাসী সমাজের শিক্ষা ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের প্রতীক।”
সদস্য সচিব শামসুউদ্দীন আহমেদ শামীম বলেন, “মোশারফ হোসেন খান চৌধুরীর মতো ব্যক্তিত্ব আমাদের অনুপ্রেরণা জোগান। তাঁর কাজ আমাদের প্রবাসী সমাজকে আরও ঐক্যবদ্ধ করে।”
প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করছে। এই সংবর্ধনা অনুষ্ঠান তারই একটি উজ্জ্বল উদাহরণ।