হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশি মালিকানাধীন কফিশপ ‘ফার্স্ট কাপ ক্যাফে’-এর উদ্বোধন হবে শনিবার, ১ নভেম্বর ২০২৫, বিকাল ৩টায়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৯-০১, ৩৬ অ্যাভিনিউ, আস্টোরিয়া, নিউইয়র্কে।
বিশিষ্ট সমাজসেবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এবং কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব মোহাম্মদ ইসলাম মামুন, যিনি প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক, সকল প্রবাসীদের অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, এই আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন মোহাম্মদ ইসলাম মামুনের পরিবারের অন্যান্য সদস্যগণ।