হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভেট সিটি প্লাজায় ২০ অক্টোবর ২০২৪, রবিবার বিকাল ৭টায় শেখ হাসিনা মঞ্চের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে সভাপতি জালাল উদ্দীন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান নিউইয়র্ক থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবিতে বলেন- দেশের জনগণের মুখে একই কথা, অবৈধ ইউনূস দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ! দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনিয় জিনিস পত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রায় সবই বন্ধ। আইন শৃংখলা চরম অবনতি ঘটেছে। মানুষের যানমালের কোন নিরাপত্তা নেই।
সংগঠনের নেতা কর্মীরসহ সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।