জহিরুল আলম মাসুদ:
কেন প্রাণে দিলে নাড়া?
ওগো গুণী, দিলে প্রাণে নাড়া।
আমার ভূবন ছিল ঘুমে বিভোর
চমকি এলে হে চপল চোর।
দিলে হিল্লোল দোল,
উড়ে চঞ্চল চিকুর
আমার সর্বলোকে আজি দিশেহারা।
তুমি কেন প্রাণে দিলে নাড়া?
আমার কাটেনা নিঘুম রাত,
আমার ইন্দ্রধনু আজি পাগলপারা।
তুমি কেন প্রাণে দিলে নাড়া?