ইতিহাসের খেলা বোঝা বড়ই কঠিন
কে কখন সুবাসিত ফুল হয়ে ফোটে
কে কখন কাঁটা হয়ে যায়
আস্তাকুঁড়ে কারও হয় স্থান
সামান্য ভুলে অসামান্য ক্ষতি
আমার প্রাণের বর্ণমালা তাই অমরতা পায়
কালিমায় ললাট লেপন হয় স্বৈরাচারের
ইতিহাসের দীক্ষা নিতে বিরত তাই
বিশ্বের ঘরে ঘরে আজ গর্বিত মাতৃভাষা
রক্তাক্ত বিপ্লব উৎস এই বাংলা আমাদের
বিরল প্রেম বিরল পাঠমগ্ন পৃথিবী এ্যাখন
ত্যাগের বরেণ্য ভূমি উর্বর ইতিহাস
ভাষা-রাষ্ট্র মানবতার জয়গানে মূখরিত
মাটি ও মানুষ আলোকিত আকাশ
বাতাস ও বৃক্ষ, সাগরও গর্ব করে পরাধীন
‘৫২ স্বাধীন ‘৭১ হয়ে যায় রাষ্ট্র-ভাষা
ভাষা-রাষ্ট্র আমাদের পৃথিবীর প্রেরণা।