প্রেস বিজ্ঞপ্তি: নকশীকাঁথা ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও “চুরি বিদ্যা” ইউটিউবে প্রকাশিত হয়েছে। চোর ও চুরিবিদ্যা সংক্রান্ত কিছু প্রবাদ নিয়ে ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমীর লেখা ও সুরে গানটি ৪ মে, ২০২০ তারিখে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। গানের অডিও সিডি প্রকাশিত হয় ২০১৬ সালে লেজার ভিশন থেকে। ‘নকশীকাঁথার গান’ শিরোনামে অ্যালবামের এই গানটি সমসাময়িক সময়ের প্রতিনিধিত্বকারী অন্যতম গান বলে বিবেচনা করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুটিং করা হয়েছে।
নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী বলেন, গত চার বছর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত আমাদের ব্যান্ডের সব কনসার্টে চুরি বিদ্যা গানটি গেয়েছি। সব খানেই এই গানের প্রশংসা পেয়েছি। আর দেশের ঠিক এখনকার বাস্তবতায় গানটি অনেক বেশি প্রাসঙ্গিক। তিনি বলেন, এই গানটি নকশীকাঁথার পরিচিতি বাড়িয়ে দিয়েছে।
চুরি বিদ্যা গান সম্পর্কে সাজেদ ফাতেমী আরও বলেন, একটা চোর একবার চুরি করে যখন স্বাচ্ছন্দে পালিয়ে যায়, তখন বুঝতে পারে তার জন্য বাকি পথ সহজ হয়ে গেল। ব্যাস, ছিঁচকে চোর থেকে ধীরে ধীরে সে বড় চোর হয়ে উঠে। বাংলাদেশের সব পেশাতেই কম-বেশি চৌর্যবৃত্তি চলছে।
চুরি বিদ্যা গানের ইউটিউব লিঙ্ক : https://youtu.be/gZR3UdVQNkk
নকশীকাঁথার নতুন ভিডিও “চুরি বিদ্যা” ইউটিউবে