বিশ্বজিৎ নন্দী
কোলকাতা, ভারত
জ্যারিকেন ভরা আত্মীয়তার কস্তুরি
এখন এখানে নিরুদ্দেশের পথযাত্রী
আর ফিজুল খরচে পাহাড়পদ শূন্য
তবুও তল্লাট হাততালি তল্লাশ করে
আর ভালো শব্দরা ইতি উতি ঝরে পড়ে
উর্ব্বর হয়না প্রেম
তাইরে নাইরে বাঁশিতে
গোপন মন দোলে বাতাসে
এই পাহাড়ের বৃক্ষ সংসার ডাকে না বলে
আম্বেং সাথীদের তন্ত্রমন্ত্র
মোরগ, ছাগ, বলি আর রক্তকলস
আতছু,র তত্ত্বকথা
আজ এখন এখানে সেখানে নিরুদ্দেশ
নিরুদ্দেশ লৌকিক বোধ
স্বজন পাজর অরন্য ঘ্রাণ