প্রবাস মেলা ডেস্ক: ভোট দেওয়ার পর প্রবাসীদের ২ লাখ ৯৭ হাজার ব্যালট দেশে পৌঁছেছে। এগুলোর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৬ হাজার ৪২ ভোট। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশে ব্যালট পৌঁছেছে ৭৬৬৮৬২টি।
ভোটার ব্যালট গ্রহণ করেছে ৫২৪০৮০টি। ভোটদান সম্পন্ন হয়েছে ৪৬৭৭০৭ জনের। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪২৩৭১২টি। ব্যালট বাংলাদেশে পৌঁছেছে ২৯৭৩৫০টি। আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৬০৪২টি।
অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬৪৬৫০৭টি। ১২৫৬৬৮ জন ভোটার ব্যালট নিয়েছেন। ভোট দিয়েছেন ৯৬,৬৩২ জন।
পোস্ট অফিস/ডাক বাক্সে জমা পড়েছে ৭০,৮১০টি ব্যালট। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৩৬৫৫টি ব্যালট।
আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট না পৌঁছালে, তা বাতিল বলে গণ্য করবে ইসি।