মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আমিরাতের বাজার ব্যবস্থাপনায় গৃহাস্থালি পণ্য পরিবেশনকারী প্রতিষ্ঠান ব্লু ওশান গ্রুপ । দুবাই ভিত্তিক ভোক্তা পরিবেশক কোম্পানী তাদের ইলেকট্রনিক্স পন্য, গৃহস্থলী যন্ত্রপাতি, টেলিকম সরঞ্জাম এর পাশাপাশি ফ্যাশন সহ আনুষাঙ্গিক পণ্য নতুন করে যুক্তরাজ্যের বাজারে সরবারহ করার ঘোষণা করেছে। যা সেখানকার ব্যবসায়িক অবস্থান ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে। এই পদক্ষেপটি ব্লু ওশান গ্রুপকে ব্র্যাকসাইট এর আগে ইউকে এর বাজার সম্প্রসারিত করতে সহায়তা করবে।
এটি সংযুক্ত আরব আমিরাতের প্রথম দুবাই ভিত্তিক কোম্পানী যা যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সর্ব প্রথম গৃহজাত পণ্য রপ্তানিতে সহায়তা করবে। যুক্তরাজ্যে ২০১৯ সালে ইলেকট্রনিক্স বাজার প্রসারিত করতে ২০.৮২ বিলিয়ন মার্কিন ডলারের (£ ১৬.৩৯ বিলিয়ন) পন্য বাজারে পৌছানোর আশা করছে। আগামী বছর অর্থাৎ ২০২০ সালে ২১.২৭ বিলিয়ন মার্কিন ডলার (£ ১৬.৭৪ বিলিয়ন) প্রসারিত হবে বলে আশা করা যায় ।
ব্রেক্সিটে চুক্তির শুরুতেই স্থানীয়ভাবে বাজারজাত করার জন্য আমরা অনলাইনে ও মোবাইল ভিত্তিক অ্যাপ এবং সরাসরি বিতরণ ব্যবস্থা চালু রাখছি। যাতে এই প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে ব্যবহারকারীরা তাদের চাহিদা মতো পন্য হাতে পেতে পারে তার ব্যবস্থায়ই আমরা করছি এমনটাই মন্তব্য করেন কোম্পানীর CEO শাহজাদ আহমেদ।
তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন অংশে চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থা থাকা সত্ত্বেও ব্লু ওশান গ্রুপ আন্তর্জাতিক ব্রান্ড সঙ্গে নিয়ে ইউকে এর বাজারে স্থায়ীভাবে প্রবেশ করতে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের প্রতিষ্ঠিত প্রস্তুতকারক কোম্পানীর মতো বাংলাদেশের ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানী সম্পৃক্ত হতে পারবে”।
সংযুক্ত আরব আমিরাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক নেটওয়ার্ক বাড়তে ইউকে এর বাজার সম্প্রসারনে ব্যপক ভুমিকা পালন করবে ব্লু ওশান গ্রুপ।