মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে দুবাইতে ১১ আগস্ট রবিবার স্থানীয় সময় সকাল ৬:০৭ মিনিটে ঈদের বড় জামাত দুবাইয়ের আল বারাহা ঈদ গাঁ ময়দানে অনুষ্ঠিত হয়।
আমিরাতের প্রথা অনুযায়ী তোপধনির মধ্য দিয়ে ঈদের জামাত শেষ হয়। বিভিন্ন দেশের লাখ মুসলিমের উপস্থিতির মধ্যে দিয়ে ঈদের জামাত এখানে সম্পন্ন হয়। বহু জাতির এই শহরে নানান দেশের নানা ভাষার মুসলিমগন তাদের ঈদের জামাত ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে আদায় করে। মুসলমানদের বৃহত্তর এই ঈদে বিভিন্ন দেশের ভিন্ন ধর্মাবলম্বীরাও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের জামাত শেষে তারা আল্লাহর সন্তুস্টির জন্য পশু কোরবানী দেন। বাংলাদেশী প্রবাসী পরিবার গুলি একে অপরের মাঝে কোরবানীর গোস্ত বিতরন করেন। এই দিকে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে কন্স্যাল জেনারেলের বাসভবনে রাত নয়টায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যাক্তি বর্গদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়ের কথা রয়েছে।