মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ও প্রবাস মেলা’র দুবাই পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পি তামান্না হককে শুভেচ্ছা জানানো হয়। এসময় তার হাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ও প্রবাস মেলা’র পক্ষ থেকে দু’টি ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণ করার পর তামান্না হক বলেন, প্রবাসে এসেও প্রবাসী ভাইদের কাছ থেকে যে সম্মান পেয়েছি তা কখনও ভুলবো না। আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রবাস মেলা’র প্রতিও রইলো আমার অশেষ কৃতজ্ঞতা।

এই সময় উপস্থিত ছিলেন দুবাই আওয়ামীলীগ এর সভাপতি হাজী সফিকুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ইউটিনি’র সম্মানিত সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সাইফুল, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক ইয়াছির আরাফাত খোকন, সহ-দপ্তর সম্পাদক মামুন মাহিন, প্রচার সম্পাদক সাগর দেবনাথ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার, আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ, সদস্য মো: জাহেদ, ওসমান সরোয়ার, মো: রিদওয়ান, সানজিদা ইসলাম, রিপন তালুকদার, শাহাবউদ্দিন, মেহেদী হাসান, বাকারুল ইসলাম শাহান, আব্দুল্লাহ হীল বাপ্পি সহ আরো অনেকে।