শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: টালিগঞ্জ এর শ্রুতিনাট্যম হল একটি বিখ্যাত সংস্থা। এটি সিন্ধুরা একাডেমী অফ কালচারের একটি উইং। এদের উদ্যোগে ১৩ ডিসেম্বর, ২০২১ কোলকাতার বিখ্যাত জীবনানন্দ সভাঘরে এক অপূর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠান শুরু হয়েছিল বিকাল ৫টা থেকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একজন নামী সংগীত শিল্পী অভিক মুখার্জী, প্রখ্যাত নাট্যকার কাজল শূর। এদিন, অভিক মুখার্জী ও তাঁর গর্বিত বাবা সুব্রত মুখার্জীকে সন্মান জ্ঞাপন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে খুব সুন্দর সংগীত পরিবেশন করেন অভিক মুখার্জী। পুরো অনুষ্ঠানটি দারুণ ভাবে সঞ্চালনা করেছিলেন সোনালী গাঙ্গুলী, অমৃতা হালদার ও রিতা পাকড়াশী।