রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বেশ কয়েক ধাপে বেড়েছে লকডাউন।একদিকে লকডাউন অন্যদিকে পবিত্র মাহে রমজান। কর্মহীন ঘরে বসা মানুষের কষ্ট যেন গ্রীষ্মের তীর্তের কাক ফাটা যেন এক খন্ড জমি। এইরকম একটি খারাপ সময়ে তারা আশা করে কারো সহযোগিতা। তাই আনোয়ারায় মহামারী করোনায় লকডাউনে বিপাকে পরা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে এইরকম বেশ কিছু গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আনোয়ারা থানা পুলিশ।
৩ মে ২০২১, সোমবার বিকেলে উপজেলাস্থ বটতলী ইউনিয়ন এলাকায় গুচ্ছ গ্রামের প্রায় ২’শত পরিবারের মাঝে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম দিদারুল ইসলাম সিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক বিকাশ রুদ্র, ইউপি সদস্য মাহবুব আলী, মো: ইসমাইল প্রমুখ।
ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, করোনায় লকডাউনের কারণে অসহায় ও দুঃস্থদের খুব খারাপ দিন কাটাচ্ছে তা আসলে চিন্তার বিষয়। আজ তাদের পাশে দেশের বিভিন জায়গায় দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ। ঠিক তার ব্যতিক্রম নই আমরা। এর অংশ হিসেবে আনোয়ারা থানা পুলিশের উদ্যোগে গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা যার যার প্রতিবেশি কেমন আছেন, তারা খেয়েছেন কিনা এভাবে পারিবারিকভাবে খোজ খবর নিলে ইনশাআল্লাহ সমাজে কেও না খেয়ে থাকবে না। আনোয়ারা পুলিশের এরকম মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। তিনি সমাজের ভিত্তশীলদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।