রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: পরিবারের চাহিদা মেটাতে একটু ভাল থাকার আশায় গত আড়াই বছর আগে কিশোরগঞ্জ জেলার মেয়ে তানিয়া আক্তার পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে। জর্ডানের ইন্ডাস্ট্রি এরিয়া আলতাজামায়েতের আল ছাফি ফ্যাক্টরিতে পোষাক শ্রমিক হিসাবে কর্মরত ছিল তানিয়া আক্তার।
সবকিছুই ঠিক থাকলেও গত কয়েক মাস যাবত টিভি সহ নানানা অসুখে ভুগছিলেন। তিনি কোম্পানির ছাড়াও প্রাইভেটেও চিকিৎসা করিয়েছিলেন। গত কয়েক দিন গুরুতর অসুস্থ হয়ে পরলে তানিয়া আক্তারকে রাখা হয় কোম্পানির নিজস্ব কেয়ার রুমে। ২৭ অক্টোবর ২০২১ সকালে তার সহকর্মীরা তাকে মৃত অবস্থায় দেখতে পায়। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২০ বছর। বর্তমানে মৃতদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা আছে। তানিয়া আক্তার ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। তানিয়া আক্তার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চিল্লাগাজি গ্রামের শাহজাহান সরকারের কন্যা।