কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে সৌদি আরব দাম্মাম বিএনপি৷ কেন্দ্রীয় বিএনপির সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে এবং আল-আমিন হোসেনের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন দাম্মাম কেন্দ্রীয় বিএনপি’র প্রধান উপদেষ্টা সাব্বির আহম্মেদ চৌধুরী৷
প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রধান পৃষ্টপোষক সায়মন তালুকদার৷ বিশেষ অতিথি ছিলেন নিয়ামত উল্লাহ, সোহেল চোধুরী, জামাল উদ্দীন, রহমত উল্লাহ, জহিরুল ইসলাম বাবুল, জাহিদ আল হাসান, শের সাইফুল সহ দাম্মাম কেন্দ্রীয় বিএনপি, শিল্প নগরী, দাম্মাম মহানগর বিএনপি বিপুল সংখ্যক প্রবাসী নেতৃ বৃন্দরা উপস্থিত ছিলেন ৷
বক্তারা বলেন , বর্তমান সরকার তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে ৷ সাথে সাথে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের গ্রেপ্তার করে আন্দোলন থেকে বিএনপিকে দূরে রাখার ব্যর্থ চেষ্টা করছে ৷ রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন প্রবাসী বিএনপির নেতৃবৃন্দরা ৷ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম ও ফারুক আহমেদ চাঁন সকল প্রদেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেয়ার পর তারই ধারাবাহিকতায় দাম্মামে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।