শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: দর্শকদের অনুরোধে আরও একবার এক্সপ্রেস নিউজের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী সুমনা মুখার্জী। এই অনুষ্ঠানটি ৩ আগস্ট ২০২১, মঙ্গলবার বিখ্যাত এক্সপ্রেস নিউজ চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল।
এই অনুষ্ঠান শুরু হয়েছিল ঠিক সকাল ৮ টায় আর শেষ হয় সকাল ৮ টা বেজে ৫০ মিনিটে। বাংলাদেশের অনেক দর্শকও এই অনুষ্ঠানটি উপভোগ করেন।
এইদিন সুমনা মুখার্জী, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মহম্মদ রফি ও নিজের গাওয়া গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এই এক অসাধারণ সংগীতের অনুষ্ঠান অন্য মাত্রা পায় নামী সঞ্চালক বরুন রায়ের সুন্দর সঞ্চালনায়।