প্রেস বিজ্ঞপ্তি: ডিসট্রেডস চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) দীর্ঘ দিন ধরে যৌথ উদ্যোগে শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের সাথে কুরবানী শেয়ার করার আহ্বান জানানো হয়েছে। যাতে করে কোরবানীর মাংস সুবিধাবঞ্চিত এতিম শিশুদের এবং ডিসিআই প্রকল্প এলাকার বস্তি ও অত্যন্ত দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হবে। এ লক্ষ্যে ডিসিআই এবং আরএসসি অনুদান সংগ্রহ করছে। এতে করে অনুদান দাতার নির্দেশ মোতাবেক কোরবানীর ব্যবস্থা করা হবে এবং শতভাগ মাংস সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাঝে জানানো হয়েছে। এবং এই সেবাটি ডিসিআই এবং আরএসসি উদ্যোগে বিনামুল্যে দেয়া হবে। এমন মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে মূলত অত্যন্ত দরিদ্র পরিবারের কথা চিন্তা করে, যারা সারা বছর অপেক্ষা করে শুধুমাত্র ঈদুল আজহায় মাংস খাবে বলে।
ছাগল এর জন্য ২২,০০ টাকা এবং গরুর জন্য ১,১০,০০০ টাকা (প্রতি শেয়ার ১৬৫০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
কুরবানীর অনুদান পাঠাতে:
যুক্তরাষ্ট্র থেকে অনলাইন: https://distressedchildren.org/give/general fund
বাংলাদেশে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট #01728642204 এর মাধ্যমে কোরবানি পেমেন্ট করুন অথবা ব্যাংক বা চেকের মাধ্যমেও দান করতে পারেন। বাংলাদেশে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট # 01728642204
এছাড়াও অনলাইনেও নিরাপদে আপনার জাকাত দিতে পারেন: https://distressedchildren.org/catalog/zakat/ এই ওয়েবসাইট থেকে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী ড. এহসান হক নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) নামক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গরীব শিশুদের পড়ালেখাসহ তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই মূলত এর যাত্রা শুরু হয়েছিল।