প্রবাস মেলা ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)। সেই সাথে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বালা’র প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, মমতাময়ী সমাজ কর্মী মাকসুদা ইয়াসামিন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বালা’র অন্যতম সদস্য সফল উদ্যোমী উদ্যোক্তা শেখ সুলতান শাহরিয়ার (বাবু), সাংস্কৃতিক সম্পাদক শহীদ আহম্মেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক আহতাসমুল হক শ্যামল, সাধারণ সম্পাদক আদনান খান, দপ্তর সম্পাদক মো: আবুবক্কর সিদ্দিক এবং নির্বাচন কমিশনার ডা: মোহাম্মদ সিরাজউল্লাহ সবাই একই কথা বলেন তুরস্ক এই বিপদের সময় বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালার সকল সদস্য সিরিয়ার এই বিপদের সময় তাদের পাশে আছে।

১৭ ফেব্রুয়ারি ২০২৩ তুরস্ক প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেল অফিসের ভাইস কনসাল নুরায়া সাহিন এর হাতে বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা) প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, যুগ্ম সহ সভাপতি শেখ সুলতান শাহরিয়ার (বাবু), সাংগঠনিক সম্পাদক আহতাসমুল হক শ্যামল আর্তমানবতার সেবায় শীতবস্ত্র সহ ৭০০০ ডলার এর অনুদান তুলে দেন।