প্রবাস মেলা ডেস্ক: তুরস্কে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের। আহত আরও ১৭ জন। ৮ আগস্ট ২০২১, রবিবার বালিকেসির প্রদেশের হাইওয়েতে হয় ওই দুর্ঘটনা।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় একটি ট্রাভেল কোম্পানির মালাকানাধীন বাসটি। পর্যটক নিয়ে তুরস্কের উত্তরাঞ্চল থেকে পশ্চিমে ইজমির শহরের দিকে যাচ্ছিলো এটি। স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নিহত হয় ১১ জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও ৪ জনের। এছাড়া ৫টি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানায় প্রশাসন।