হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: তীব্র তুষারঝড়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য। ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রচণ্ড বাতাস আর তুষারপাতে দুর্ভোগে পড়েছেন নেভাদা ও ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নেভাদার মতো একই অবস্থা ক্যালিফোর্নিয়ায়। বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলের বাসিন্দারা।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা নেভাদা পর্বত এলাকায় তুষারঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ। ক্রমাগত তুষারপাতের কারণে বন্ধ করা হয়েছে ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক। দুর্ঘটনা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে সেকোইয়া ন্যাশনাল পার্কের আশপাশের রাস্তাগুলোও।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ বিয়ার লেক শহরে সোমবার ৪৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।