প্রবাস মেলা ডেস্ক: ৩ এপ্রিল ২০২২, রবিবার তরী ফাউন্ডেশন ও বিশেষ বিদ্যালয় স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি) যৌথভাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ডিসট্রেসড চিল্ড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর সাথে ২০২২ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে।
এছাড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শারিরীক ও মানসিকভাবে নৃগ্রীহিত করার প্রতিবাদে মানবন্ধন ও লালমাটিয়া এলাকার অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক র্যালীর আয়োজন করে। ডা. এহসান হক, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ডিসিআই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও র্যালী উদ্ভোধন করেন। ডা. এহসান হক বলেন, “অটিস্টিক শিশু এবং ব্যক্তিরা সমাজের বোঝা নয়। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, নির্দেশনা এবং অনুপ্রেরণার মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র এবং কাজের পরিবেশ, সেইসাথে তাদের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করা এবং পারিবারিক ও সামাজিকভাবে সমর্থন ও সহায়তা প্রদান করা। কর্মসূচির আরেকটি উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে অটিস্টিক শিশু ও ব্যক্তিদের শারীরিক ও মানষিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা।

আলোচনা সভায় তরী ফাউন্ডেশন ও এসজিসি এর পরিচালক জনাব মারুফা হোসেন বক্তব্য রাখেন ও সংস্থার নির্বাহী পরিচালক জনাব আশফাক-উল-কবীর সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে এসজিসি এর ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।