কামাল বারি:
আবছায়া আলোর বন্ধনে
সান্ধ্য আকাশ…
যতটুকু ছায়াবন্দি ফুল….
যতটুকু ভাষা নির্ভরতার কাব্য —
মিলিয়ে থাকে আত্মসেতুর পারাপার….
অদ্ভুত নীলের ভেতর এইসব ফুলের দ্যুতি
সুতীব্র আকাঙ্ক্ষার মতো
গ্রহের সাথে শত সংযোগ
বিবর্তনের রং রেখা রূপের খেলায়
হয়তো কারো দৃষ্টি পাবে না এই ধারাস্রোত…
আপাত অবন্ধনে অন্তর্লীন আলোকশিখা
মহাজগতের জাগতিক প্রতিচ্ছবির…
তবু একটি সংখ্যা থাকে, ধরা…
হয়তো অগম্য—
সেখানেও ভ্রমণের আকাঙ্ক্ষা
কোনও কোনও ভ্রুণে জেগে থাকে…
জেগে ওঠে নিবৃত্তির ঝোঁক… ;
এইসব সময়ের চলাচল স্থানিক শ্বাসের ভেতর
বিচিত্র আয়োজনে — জন্যে…
দেখা হ’য়েছিলো কিছু চোখ …
নির্মোক খুলে খুলে, সরীসৃপ — জন্মের রঙে
প্রান্তরের হাওয়ায় হয়তো পড়ে থাকে…;
শত সংকটে তবু কেউ গড়ে যায়
সবাক দৃষ্টির ছবি… পিপাসাময় পৃথিবী…