মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো: নজরুল ইসলাম এবং ইকোনমিক মিনিস্টার ডক্টর মো: আবুল হাসান এর বিদায়ী সংবর্ধনা উপলক্ষে ঢাকা মেডিকেল সেন্টারের সভা কোক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মার্কেটিং এক্সিকিউটিভ রুস্তম খান।
ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে পাবলিক রিলেশন অফিসার সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় সঞ্চালনায়, মোহাম্মদ বেলালের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী, ইকোনমিক মিনিস্টার ডক্টর মো: আবুল হাসান, ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি, ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি, ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন সহ ঢাকা মেডিকেল সেন্টারের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ড. মো: নজরুল ইসলাম তার কর্মযোগ্যতার কারণে বাহরাইনের রাষ্ট্রদূত হিসাবে যোগদান করার সুযোগ পেয়েছেন। প্রবাসীদের সেবায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। রিয়াদে যতদিন ছিলেন যেখানেই গিয়েছেন প্রবাসের মাটিতে একমাত্র বাংলাদেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেল সেন্টারের কথা তিনি তুলে ধরেছেন। তিনি শত ব্যস্ততার মধ্যেও রাত দিন ঢাকা মেডিকেল সেন্টারের জন্য শ্রম দিয়েছেন, আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে সকল কাজে সহযোগিতা করেছেন।
পরে ঢাকা মেডিকেল সেন্টারের পরিবারের পক্ষ থেকে বিদায়ী মিশন উপ প্রধান ড. মো: নজরুল ইসলাম এবং ইকোনমিক মিনিস্টার ড. মো: আবুল হাসান কে ফুল দিয়ে শুভেচ্ছা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দেশ জাতিকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে দোয়া করেন ফাইনান্স ডিরেক্টর মাওলানা সফিউল্লাহ।