প্রেস রিলিজ: আগামী ১৯ অক্টোবর শনিবার বিকাল ৪.৩০ ঘটিকায় সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনির আয়োজনে পরিবাগের সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের আঙিনায়, হেমন্তের কবিতা পাঠ ও আলাচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি অমৃত মাইতি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীন রাজনীতিবিদ রেজাউল হক চৌধুরী মুশতাক, কবি নাসির আহমেদ, কবি ইমরোজ সোহেল, আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, লেখক ও গবেষক ড. শাহাদাৎ হোসেন নিপু।
প্রতিধ্বনির সাধারণ সম্পাদক কবি শিমুল পারভিন জানান, অনুষ্ঠানের উদ্বোধন করবেন কবি অসীম সাহা। সভাপতিত্ব করবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী।
স্বরচিত কবিতা পাঠ করবেন কবি লুৎফর চৌধুরী, কবি বিপ্লব, মেদেনিপুর থেকে আগত কবি ড. সুস্নাত জানা, কবি অঙ্কন মাইতি, কবি অশোক বো, কবি তাপস বৈদ্য, কবি অরিন্দম প্রধান।
কবিতা আবৃত্তি করবেন কলকাতার বিশিষ্ট বাচিকশিল্পী সৌমিত্র ঘোষ, আবহশিল্পী শান্তনু বন্দোপাধ্যায়, ডালিয়া বসু সাহা, সুস্মিতা দাশ, বাচিকশিল্পী স্বপন কুমার রায়, আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ তমাল, জালালউদ্দিন হীরা, রুবিনা আজাদ, লাবন্য সুধা, সুচিত্রা কুন্ডু, ডলার, ইয়ামির আহমেদ, নুরুল আমিন, জেসমিন বন্যা, আরিফুর রহমান, সৈয়দ এখতেদার সহ প্রমুখ।
(প্রেস রিলিজ)