প্রেস বিজ্ঞপ্তি: ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার সারা বিশ্বের মতো গণস্বাস্থ্য কেন্দ্রেও ‘বিশ্ব কিডনি দিবস’ গেরিলা কমান্ডার মেজর এটি এম হায়দার মিলনায়তন, ৬ষ্ঠ তলা, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ী নং- ১৬/ই, সড়ক নং -৬, ধানমন্ডি, ঢাকা বেলা ১২ টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে উদযাপিত হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কিডনী দিবস উদযাপন উপলক্ষে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচক হিসাবে উপস্থিত থাকবেন গনস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ রেনাল এসোসিয়েশানের সম্মানিত সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মাদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুন চক্রবর্তী ফিজু এবং সভাপতির আসন অলংকৃত করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কিডনি রোগ বিশেজ্ঞ ও বাংলাদেশ রেনাল এসোসিয়েশানের সম্মানিত সহ সভাপতি, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফী। শুভেচ্ছা জ্ঞাপন করবেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
উক্ত সভায় কিডনি রোগী, তাদের আত্মীয় এবং সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন।