প্রবাস মেলা ডেস্ক: ১৩ জানুয়ারি ২০২৩ দুপুর ২টা থেকে ৯টা পর্যন্ত সেগুনবাগিচার কচিকাঁচার মিলনায়তনে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব বেল্লাল হাওলাদার এর তত্ত্বাবধানে জমকালো মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলমগীর জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মহামান্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবু আহমেদ জমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও কবি আসলাম সানী ও বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন -এর সভাপতি ডা: মোহাম্মদ হোসেন। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও কবি ড. খান আসাদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, কোলকাতার মোট ২২০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরমধ্যে ভোলা জেলার ৫ কৃতি সন্তান সম্মাননা পেয়েছেন।
ভোলা সদর উপজেলার পাঠাগার পরিচালনায় অবদানের জন্য কবি মুহাম্মদ সামছুদ্দিন, সাহিত্য ও সাংবাদিকতার জন্য নিউইয়র্ক প্রবাসী কবি মো: মিজানুর রহমান, সেচ্ছাসেবী সম্মাননা পেলেন মুহাম্মদ ইমাম হোসাইন ও আক্তার হোসেন, ইসলামি সংগীত শিল্পী সম্মাননা পেলেন নাজমুস সাকিব সম্মাননা পেয়েছেন।