কোপেনহেগেন, ডেনমার্ক: ১২ অক্টোবর শনিবার স্থানীয় সময় রাত ৯.৩০ ঘটিকায় ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে কোপেনহেগেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণের মেয়র জনাব সাঈদ খোকন ডেনমার্ক আগমন উপলক্ষে এক নাগরিক সংবর্ধণা দেয়া হয়েছে।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপত্বিতে ও সংগঠনের সাধারন সস্পাদক মাহবুবুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি করর্পোরেশন দক্ষিণের মেয়র জনাব সাঈদ খোকন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের সস্মানিত রাষ্টদূত জনাব মোহাম্মদ আব্দুল মুহিত।

এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাস প্রধান জনাব শাকিল শাহরিয়ার। বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা হাছনাত রুবেল, সংগঠনের সহ সভাপতি জনাব খোকন মজুমদার, যুগ্ম সাধারণ সস্পাদক নাঈম উদ্দিন খাঁন, নূরুল ইসলাম, বোরহান উদ্দিন, বেলাল রুমী, সাংগঠনিক সস্পাদক গোলাম কিবরিয়া, শামীম, শামীম খালাসী, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম তুহীন খাঁন, যুব ও স্পোর্ট সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপন মোহাম্মদ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম, অভিবাসন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও কার্যকরী কমিটির সদস্য: অনু মিয়া, অলি হোসেন রিপন, তাজবির আহমেদ, আশরাফ ফরহাদ, নাজিম উদ্দিন, এরশাদ মিয়া, নিজাম উদ্দিন বলী, বাবু, সোহেল খাঁন, মোহাম্মদ সজিব ,শফিকুর রহমান, আব্দুর রহমান, রনি আলম, আবু সোয়েব, নাজমুল ইসলাম, সামছু আলম, শামীম খাঁন ও গোলাম রাব্বী সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাঈদ খোকন বলেন, একমাত্র দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলার জনগণের কাছে আস্থার জায়গা। দুনীর্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার এই যুদ্ধে দেশের মানুষের একমাত্র আস্থা ও বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা উপর। আবরার হত্যাকে ইস্যু বানিয়ে বিএনপি -জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়, তাই আপনারা প্রবাস থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা ফেইসবুক সহ অনলাইন ও বিভিন্নভাবে মোকাবিলা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের রাষ্টদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, আজ বাংলাদেশের উন্নায়ন পৃথিবীর মানুষের কাছে দৃশ্যমান। ডেনমার্ক সহ বিভিন্ন দেশের কূটনীতিকগণ আজ জানতে চায় বাংলাদেশের উন্নায়নের পিছনের কথা ।
রাষ্টদূত আরও বলেন, ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস এখানে বসবাসরত বাংলাদেশিদের ।আপনাদের সমস্যা সমাধান করার জন্যই সরকার আমাদের এখানে পাঠিয়েছেন।দূতাবাস বিশেষ প্রয়োজনে আপনাদের জন্য ২৪ ঘন্টা সেবা প্রদান করতে প্রস্তুত। শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের প্রধান জনাব শাকিল শাহরিয়ার। রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।