প্রেস বিজ্ঞপ্তি: ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও অনারারি নির্বাহী পরিচালক ড. এহসান হক, আজ ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। এই সফরে ড. হক বাংলাদেশে ডিসিআই-এর কার্যক্রমের তত্ত্বাবধান ও মনিটরিং করবেন, পাশাপাশি অ্যাডভোকেসি এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিশু অধিকার রক্ষায় তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।
ডক্টর হক ডিসিআই বাংলাদেশ দলের সদস্যদের এবং বাংলাদেশে ডিসিআই এর বাস্তবায়নকারী পার্টনার সংস্থাগুলি যেমন- রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি), বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ), তরী ফাউন্ডেশন এর সাথে প্রকল্পের উন্নয়ন সম্পর্কে আলোচনা করবেন। এছাড়াও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ যেমন- ডাক্তার, এনজিও লিডার ও একাডেমিক প্রফেশনালদের শিশুশ্রম প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করবেন। ড. হক ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরামের (এনজিসিএএফ) শুভেচ্ছা দূত হিসেবে শিশু ও মহিলাদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন কাজ সম্পাদন করবেন। তিনি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বাংলাদেশে ডিসিআই-এর কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন। ডা. হক সিলেট বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ডিসিআই-এর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমগুলোর তদারকি করবেন। এছাড়াও ড. হক বাংলাদেশে ডিসিআই-এর কার্যক্রমগুলোর ১০০% স্বচ্ছতা এবং স্থায়ীকরণে বিশেষ মনোযোগ দিয়ে নতুন পার্টনার ও দল তৈরি করার পরিকল্পনা রয়েছে।
ডিস্ট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) একটি আমেরিকা ভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক সংস্থা যা শিশু অধিকার রক্ষা এবং দৃষ্টি সুরক্ষায় কাজ করে।
বাংলাদেশে দারিদ্র্য, শিশুশ্রম, এবং প্রতিরোধযোগ্য অন্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ে অনুগ্রহ করে আমাদের সাথে যোগ দিন: https://distressedchildren.org/। ড. এহসান হক সহ অন্যান্য ডিসিআই ভলানটিয়ারগণ যেকোন সময় সাক্ষাৎকারের জন্য প্রস্তুত। আপনি যদি শিশু অধিকার ইস্যুতে কাজ করেন এবং ড. এহসান হকের বাংলাদেশ সফরের সময়ে তার সাথে যোগাযোগ করতে চান, অনুগ্রহ করে তার সাথে +১-৮৫৭-২৯২-৯১৮৬ (ইউএসএ), +৮৮-০১৭২৬০৫১৭০০ (বাংলাদেশ), dci@distressedchildren-এ যোগাযোগ করুন।