জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: টাঙ্গাইল জেলা সমিতি ইউকের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার টাঙ্গাইল -৭ (মির্জাপুর) আসনের সাংসদ (এম পি) খান আহমেদ শুভ’র ইউকে আগমণ উপলক্ষে লন্ডন, মেনর পার্ক CHAI NAAN রেস্টুরেন্টে প্রবাসী টাঙ্গাইলবাসীদের সমন্বয়ে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এখলাসুজ্জামান খান টুটুলের সভাপতিত্ব এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ সবুজের সঞ্চালনায় কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মির্জাপুরের কৃতি সন্তান জনাব খান আহমেদ শুভ এম পি l উদ্বোধনী বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এডভোকেট ইফফাত আরা রোজী l অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ সবুজ।

অনুষ্ঠানে এর পর টাঙ্গাইলবাসী তাদের প্রিয় এম পি কে ফুল দিয়ে বরণ করেন ইউকে প্রবাসী টাঙ্গাইলবাসী। এরপর সন্মান জানিয়ে বক্তব্য রাখেন, সম্মানিত সদস্য আমিনুল ইসলাম সহিদ, আওয়াল মিয়া, গৌতম সাহা, হাফসা ইসলাম, সাঈদ করিম শিমুল, ইউনুছ আলী, নুসরাত জাহান লাকী, সাইফুর রহমান টিটু, সামসুল আলম তালুকদার তারেক, নাজমুল আলম রাজীব, সামস তালুকদার তানজিল, এডভোকেট এনামুল হক এনাম, ইমরুল হাসান, ইমামুল আহসান সুমন, অ্যাডভোকেট আব্দুস সালাম, ডাক্তার রুমানা খান নিতু, জাকিরুল হুদা চঞ্চল, রকিবুল ইসলাম লিটন, মারুফ রানা, মিরাজ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, বক্তারা তাদের বক্তব্যে দেশে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এয়ারপোর্টের হয়রানি থেকে বন্ধ হওয়ার অনুরোধ করলে, খান আহমেদ শুভ এম পি দেশে গিয়ে তার এই মতবিনিময় সভা’র ও বাস্তব কথোপকথন তুলে ধরবেন দেশে গিয়ে এ আশ্বাস দেন।