প্রবাস মেলা ডেস্ক: খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এ কর্মরত জেলা জজ আঃ ছালাম খানকে ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি উক্ত পদে কর্মরত থাকবেন।
ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে এই নিয়োগ দেয়া হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। জেলা জজ আঃ ছালাম খান ১৮তম বিসিএস এ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের ছাত্র ছিলেন।