প্রবাস মেলা ডেস্ক: ‘আসুন সবাই বেশি করে নিজে বই পড়ি, প্রিয়জনকে বই উপহার দেই’ এই স্লোগান কে সামনে রেখে ২৭ ডিসেম্বর ২০২১ পবিত্র ওমরাহ পালন শেষে ২৮ ডিসেম্বর ২০২১ সৌদি আরব জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল মো: নাজমুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
শুভেচ্ছা বিনিময় শেষে কনসাল জেনারেল মো: নাজমুল হক এর হাতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রবাসীদের ভাবনা শিরোনামে সাংবাদিক হৃদয়ের সাক্ষাৎকার ও সম্পাদনায় প্রকাশিত বইটি শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন। তিনি বইটি পেয়ে ধন্যবাদ জানান, অপরদিকে ২০১৪ সাল থেকে রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসের মাটিতে দেশীয় নাটক এবং সংস্কৃতি চর্চা করছে বলেও কনসাল জেনারেলকে অবহিত করা হয়। ইতিমধ্যে রিয়াদ বাংলাদেশ থিয়েটার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নাটক বাংলার মহানায়ক সহ ১২ টি প্রযোজনা করেছেন বলেও কনসাল জেনারেলকে জানান হৃদয়।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রবাসীদের ভাবনা শিরোনামের বইটি জেদ্দা কনস্যুলেট এর শ্রম কাউন্সেলর মো: আমিনুল ইসলাম, শ্রম প্রথম সচিব মো: আরিফুজ্জামান এর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে বই তুলে দেন বইয়ের সম্পাদক হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন জেদ্দা প্রতিনিধি, দৈনিক নবদয় পোর্টাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ফিরোজ।