কামাল পারভেজ অভি,সৌদিআরব প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদিআরব থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পনের মিনিটে ৪০৯ জন যাত্রী নিয়ে রওয়ানা হয়েছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি ২৩৬।
এ তথ্য নিশ্চিত করেছেন জেদ্দায় কর্মরত বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মো: শামসুল হুদা। তিনি আরো জানান, ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার সৌদি আরব সময় সকাল ৭টা ১৫মিনিটে জেদ্দা বিমানবন্দর থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে রওয়ানা হয় বিশেষ ফ্লাইটটি। যাত্রীদের মধ্যে আধিকাংশই উমরাহ্ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় আটকে পড়া বাংলাদেশি। করোনা সংক্রামণ রোধে সৌদিআরবের সাথে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রয়েছে দু’সপ্তাহের জন্য।
বন্ধ রয়েছে সমুদ্র বন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, সেলুন, রেস্টুরেন্ট, পার্টি সেন্টার ও মার্কেট।