মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব: বর্তমানে বাংলাদেশে গর্জে উঠা নিউজ পোর্টলের অভাব নেই, নেই সাংবাদিকের কোন স্বল্পতা, তবে অভাব টা সত্য সংবাদ প্রচারের। বিডি সংবাদ ৭১ আমাদের স্বপ্ন দেখাচ্ছে “আমরা স্বাধীনতার কথা বলি ” স্লোগান নিয়ে এগিয়ে চলছে দুর্বার গতিতে এগিয়ে যাক। অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বিডিসংবাদ৭১ ডট কম এর পাঠক সংখ্যা দশ লক্ষের ঘরে পা রাখায় ও স্থানীয় পাঠকের সম্মানে নৈশভোজ ও মতবিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন বক্তারা।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিক বিডিসংবাদ৭১, বিডিসংবাদ৭১ এর প্রকাশক ও সম্পাদক রফিক চৌধুরী একজন সৎ ও সাংস্কৃতিক ব্যাক্তি দীর্ঘ দিন ধরে জেদ্দার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক জগতে সর্বদা বিচরন আমরা তার ও বিডি সংবাদ একাত্তর এর সাফল্য কামনা করছি, সে সাথে নিরেপক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনেরও আহবান জানান বক্তারা।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার জেদ্দার অভিজাত হোটেল হলিডেস ইনে আয়োজিত অনুষ্ঠানে বিডি সংবাদ একাত্তর এর প্রকাশক ও সম্পাদক রফিক চৌধুরী পরিকল্পনায় শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাংবাদিক ফিরোজ আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সামাজিক ব্যাক্তিত্ব মীর মনিরুজ্জামান তপন।
প্রধান বক্তা ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিম অঞ্চল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিস সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিগন্তের আলো ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব আশ্রাফ আলিম, বিশিষ্ট রাজনীতিবিদ ইলিয়াস বিন রশিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মামুনুল হক মামুন,ওায়ইছ আহম্মেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, খলিলুর রহমান, ইমন ইসমাঈল,আবুল কালাম আজাদ সাঈদুর রহমান,তৌহিদুল হাসান, এ এইচ রাজু ও জাকির সুমন এ সময় আরো উপস্থিত ছিলেন শাহিনুর হাসান, আহম্মেদ রহিম চৌধুরী, এনামুল হক, শাহজাহান, শামিম আহমেদ, দিদারুল আলম, অমর মানিক, মোহাম্মদ আনিছ, সাজ্জাদ আল চৌধুরী, ইউছুফ ফারুকী, আব্দুল গনি লিঠন, আবু সৈয়দ মজুমদার রিপন, সিদ্দিক আহম্মেদ, তোহা বিন হাসান, আবু তৈয়ব, নাজিম উদ্দিন রুবেল আব্দুল গফুর, রীয়াজুল ইসলাম সহ আরও অনেকে। আগত অতিথিরা বিডিসংবাদ৭১ কলাকুশলীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলোচনা শেষ নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।