কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন কে বিদায় সংর্বধনা দিয়েছে রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল। মঙ্গলবার ১৫ অক্টোবর জেদ্দার শরাফিয়ায় স্থানীয় একটি হল রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি ও এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে এতে সংর্বধিত অতিথি ছিলেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আর টিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর লেবার মো. আমিনুল ইসলাম, মুজিবুর রহামান, কামরুজ্জামান সহ কনস্যুলেটের অন্যন্য কর্মকর্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রুমী সাঈদ, সিনিয়র সহ সভাপতি বাংলাভিশন জেদ্দা প্রতিনিধি সোহেল রানা সংগঠনের সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সহ-সভাপতি এটিএন বাংলা মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, সাইফুল রাজিব, রঞ্জু আহমেদ, সৈয়দ আহমেদ, মোবারক হোসেন ভূঁইয়া, আল মামুন শিপন। আরও উপস্থিত ছিলেন কাউসার আব্দুস সালাম, ইকবাল হোসেন প্রধান, মোহাম্মদ নূর।
কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, এই মিডিয়াদের প্রচারণার জন্য আজ বাংলাদেশ কনস্যুলেট বহির্বিশ্বের সাথে পরিচিতি হয়েছে। এ ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তিনি আরো বলেন, গণশুনানি এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যগুলো প্রচারণারই ফসল। শেষে বিদায়ী সংর্বধিত অতিথি মান্যবর কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।