মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব জেদ্দা চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন নিয়ে স্থানীয় হোটেল মেহরানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রবাসীদের উপস্থিতিতে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির আহবায়ক মো: হাবীবুর রহমান রাঢ়ী, যুগ্ম আহবায়ক মো: নুর আলম, সদস্য সচিব মো: জয়নাল আবেদীন বেপারী, সহ-সদস্য সচিব মো: হাবীবুর রহমান, কমিটিতে উপদেষ্টা মন্ডলী সদস্য হিসেবে দেলোয়ার হোসেন সরকার, নাছির উদ্দিন, সুলেমান ভূট্টো, গাজী শরিফ, ইব্রাহিম, এর নাম ঘোষণা করা হয়।

সৌদিআরবের পশ্চিমাঞ্চলে বসবাসরত চাঁদপুর জেলার প্রবাসীদের যে কোন সমস্যা এগিয়ে আসতে প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার নিমিত্তে গঠিত এই সংগঠনটি চাঁদপুরের সকল প্রবাসীদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় প্রবাসী চাঁদপুর জেলার জেদ্দা, মক্কা, মদিনায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।