ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় সৌদি সরকারের পক্ষ থেকে কর্মহীন সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি সরকারের “সবার জন্য খাদ্য” কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে প্রদান করা হচ্ছে। গত ৩ মে, ২০২০ থেকে বন্দর নগরী জেদ্দার গুরাইয়াতস্থ কিং ফয়সাল জাহিদ স্পোর্টস পার্কে সৌদি নাগরিক এবং বিভিন্ন দেশের প্রবাসীদের এ খাদ্য সহায়তা দিতে দেখা যায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকারী সংস্থার আদেল নামের এক স্বেচ্ছাসেবক জানান, আমরা প্রতিদিন শুধু এই এলাকায় ৮০ থেকে ১০০ জন ব্যক্তিদের সহায়তা প্রদান করে আসতেছি। আমদের এই কার্যক্রম রেজিষ্ট্রেশন কৃত ব্যক্তি বর্গ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। তিনি আরও বলেন, এই সহায়তা প্রাপ্তির জন্য অনলাইনে লগইন করে শর্ত মোতাবেক একটা ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর সংস্থাটি ফোন করে জানিয়ে দেয়া হবে কখন কোথায় তার প্রাপ্য খাদ্য সামগ্রী দেয়া হবে।

খাদ্য সামগ্রী প্রাপ্ত প্রবাসী জাহেদ, নিজাম ও সাফওয়ান বলেন, করোনা মহামারীর এ মহাদুর্যোগে আমাদের কর্মহীন অবস্থায় যেন আগুনের মধ্যে পানি পড়ার সমান। অনেক খাবার দিয়েছে, যে গুলো আামদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য সহায়ক হবে। আমার সৌদি সরকারের নিকট আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দাতা সংস্থাদের উত্তোত্তর সফলতা কামনা করছি। তারা আরও বলেন, কয়েকদিন আগে আমাদের এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে এ ব্যাপারে জানার পর আমরা কৌতুহল হয়ে লিংকটি ওপেন করে রেজিষ্ট্রেশন করি, আজ আমাদের ফোন করে খাদ্য সামগ্রী নিয়ে আসতে বলে। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে নিচের দেওয়া লিংক লগইন করতে হবে । যাদের প্রয়োজন তারা এখনো আবেদন করতে পারবেন। সৌদি নাগরিকসহ দেশটিতে অবস্থানরত যে কোন দেশের নাগরিক এ সহায়তার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন তবে সবার স্ব স্ব আইডি/ ইকামা ( রেসিডেন্স পারমিট) নাম্বার এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে।