প্রবাস মেলা ডেস্ক: চলতি বছরের জুন মাসের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে।
রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২১ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার।
এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।