প্রবাস মেলা ডেস্ক: নতুন বছরে জার্মানিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের অপেক্ষার অবসানের পাশাপাশি তাদের সেদেশে পড়তে যাওয়ার স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে- এমন আশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের সহকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে ভিসা পেতে শিক্ষার্থীদেরকে কমপক্ষে আরও ১০-১২ মাস অপেক্ষা করতে হবে।’তবে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন আখিম ট্র্যোস্টার।
করোনাভাইরাসের কারণে জার্মান দূতাবাসের কার্যক্রম কমিয়ে আনায় ভিসা পাচ্ছিলেন না বহু শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেকে আবার ভর্তি হয়েও জার্মানিতে যেতে পারেনি।